কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি মালামাল ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর ধারাবাহিক বিশেষ অভিযানে গত এক সপ্তাহে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদক উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে দুজন আসামিকেও আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা কাজ করছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *