কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিলে নেতাকর্মীরা দলীয় চেয়ারপার্সনের জন্য আরোগ্য কামনা করে দুয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে বিএনপির নেতৃবৃন্দসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share With