বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদনে কুড়িগ্রাম জেলা শাখার ৬ (ছয়) মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে লোকমান হোসেন লিমনকে আহ্বায়ক, তাইজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আবু হায়দার রনিকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আল ইমরান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সাজ্জাদ হোসাইন সোহান, আর যুগ্ম সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আতাউর রহমান আতা, মোহাইমিনুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস যুথিসহ একাধিক নেতাকর্মী।
কমিটিতে সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে মুখপাত্র, সংগঠক ও সাধারণ সদস্য পদে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে কুড়িগ্রাম জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করাই এই কমিটির প্রধান লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম কমিটিকে অনুমোদন প্রদান করেন।