কুড়িগ্রামে মাদ্রাসাছাত্র রবিউল আউয়াল নিখোঁজ, খোঁজ চায় পরিবার

কুড়িগ্রামের কচাকাটা থানার সভারকুটি এলাকার বাসিন্দা মো. রবিউল আউয়াল নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। সে ভুরুঙ্গামারী শাহ্ ইউসুফ মাদ্রাসায় পড়াশোনা করে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেল ৪টার দিকে খেলা দেখতে মাদ্রাসা থেকে বের হয় রবিউল আউয়াল। এরপর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ রবিউল আউয়ালের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কেউ তার সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৬৮০৩৬০০২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রবিউল আউয়ালের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Share With