কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মো. আতাউর রহমান (৩৭) নামের এক ব্যক্তি গতকাল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি মো. তোফাজ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের সময় তার পরনে ছিল আকাশি রঙের হাফ হাতা গেঞ্জি ও লুঙ্গি। পায়ে কোনো জুতা ছিল না।নিখোঁজ ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর পাশাপাশি তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: +৮৮০১৩১৫-৭৭৩০৮৯