কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজায় অস্বচ্ছলদের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম পৌরসভার দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে শ্রী রামকৃষ্ণ আশ্রম, কুড়িগ্রামের আয়োজনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মত ইসমত আরা। এ সময় আরও উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, জিপি অ্যাডভোকেট আবুল কাশেম, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, শ্রী রামকৃষ্ণ আশ্রম কুড়িগ্রামের প্রতিনিধি ডা. অজয় কুমার রায়, উদয় শংকর চক্রবর্তী এবং দক্ষিণপাড়া পূজা মণ্ডপের সভাপতি শ্যামল ভৌমিক।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share With