কুড়িগ্রামের রাজারহাটে মোঃ সবুজ আলম (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৩ আগস্ট বিকেল ৩টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ সবুজ আলম রাজারহাট উপজেলার সরিষাবাড়ী ইউনিয়ন এলাকার মোঃ হামিদুল ইসলাম ও মোছাঃ শেফালী বেগমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট বিকেল ৩টার দিকে সবুজ নিজ বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা স্বজন, পরিচিতজনসহ স্থানীয়দের সহযোগিতায় শিশুটির সন্ধান চালিয়ে যাচ্ছেন।
কোনো সহৃদয় ব্যক্তি সবুজ আলমের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ শিশুর পরিচয়:
নাম: মোঃ সবুজ আলম
বয়স: ১১ বছর
পিতা: মোঃ হামিদুল ইসলাম
মাতা: মোছাঃ শেফালী বেগম
ঠিকানা: সরিষাবাড়ী ইউনিয়ন, রাজারহাট, কুড়িগ্রাম।
নিখোঁজ: ৩ আগস্ট ২০২৬, বিকেল ৩টার পর।