কুড়িগ্রামে ১২ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার

কুড়িগ্রামের  ফুলবাড়ী থানার২য় ধরলা সেতু চেকপোষ্টে  মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা  ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দসহ  হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার ( ৩ অক্টোবর)  আনুমানিক রাত  ৯.৫০ ঘটিকায়  ফুলবাড়ীর ২য় ধরলা সেতু চেকপোষ্টে পুলিশের  একটি চৌকস টিম  মাদকবিরোধী অভিযান চালিয়ে  গ্রেফতার করেন। 

 গ্রেফতারকৃত ২ জনের বাড়ি বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নং ওয়ার্ড এলাকার মাদক কারবারি বাবুল আহমেদ (৩২) ও  মোকসেদুল মন্ডল (৩৩) 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ফুলবাড়ী থানাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *