কুড়িগ্রামের ঘোগাদহে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করে সংগঠনটির ঘোগাদহ ইউনিয়ন শাখা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোগাদহ ইউনিয়ন শাখার আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম মিয়া। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাইফ মুহাম্মদ শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সদর থানার সভাপতি সোহাইবুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোগাদহ ইউনিয়ন শাখার সহ-সভাপতি সাইফুর রহমান লাদেন, সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি আবু জাকারিয়া হোসাইন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নৈতিক ও আদর্শিক শিক্ষা ছাড়া একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামী আদর্শে গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তরুণ প্রজন্মকে সঠিক নেতৃত্ব ও আদর্শের পথে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে ঘোগাদহ ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে মাসুদ রানা, সহ-সভাপতি হিসেবে রিপন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রিফাত হোসাইনের নাম ঘোষণা করা হয়।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Share With