কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইটভাটা প্রস্তুত কারীর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইটভাটা মালিকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরীতে অবস্থিত ২ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে মালভাঙ্গা বল্লভপুরে অবস্থিত মেসার্স এম এইচ টি ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা,সন্তোষপুরে অবস্থিত মেসার্স এফ এম ভি ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যাতিত ভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুপচাঁদ। এ সময় প্রসিকিউটর হিসাবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ স্থানীয় থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share With