কুড়িগ্রামের ৪ আসনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সামগ্রী

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে।

ভোটকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কেন্দ্রভিত্তিকভাবে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং হালনাগাদ ভোটার তালিকা। দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলার ৯টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ বিভিন্ন ধরনের নির্বাচনী সামগ্রী পাঠানো হয়।

কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭০৬টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ৮৭১টি।

Share With