কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পুরাতন থানা পাড়া গ্রামের শামসুদ্দিন আহমেদ বিদ্যুৎ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি ছেলেকে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার উদ্দেশ্যে দিনাজপুর যাচ্ছিলেন।
দুর্ঘটনাটি ভবানীপুর বানিয়াপাড়া এলাকায় ঘটে। এতে মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, একজন ঘটনাস্থলেই গুরুতর অবস্থায় মারা যান বলে জানা গেছে, এবং বাকি দুইজনকে দিনাজপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে নিহতের লাশ এখনও পরিবারের কাছে পৌঁছায়নি।
নিহতের এক বন্ধু জানান, “আমি তার ১৯৮৯ সালের এসএসসির বন্ধু। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সবার কাছে দোয়া কামনা করছি।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছে। এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার পর শোকাহত।