ডাক্তার দেখাতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ কুড়িগ্রামের গৃহবধূ নাছিমা, সন্ধান চায় পরিবার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে মোছাঃ নাছিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ১৮ আগস্ট ২০২৬ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ নাছিমা বেগম উপজেলার রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের মো. নজরুল ইসলাম (দিল্লি নজু)-এর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে নাছিমা বেগম বাড়ি থেকে অটোরিকশাযোগে আন্দারীঝার হয়ে নাগেশ্বরী সদরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা হন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি। বাড়িতেও ফিরে আসেননি তিনি।

নিখোঁজ হওয়ার সময় নাছিমা বেগমের পরনে ছাই রঙের বোরকা ও হিজাব ছিল বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি নাছিমা বেগমের সন্ধান পেয়ে থাকলে কিংবা কোনো হাসপাতাল, ক্লিনিক বা অন্য কোথাও তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে পরিবার।

যোগাযোগ:

মো. নজরুল ইসলাম (স্বামী)

মোবাইল: ০১৭১২৩১১৩২৪

Share With