ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুড়িগ্রামের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুড়িগ্রাম (ডিসিইউ-স্যাক)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে উলিপুর উপজেলার মো. নুর নবীকে আহ্বায়ক (সভাপতি) এবং মো. রাইয়ানুল ইসলাম রুপমকে সদস্যসচিব (সাধারণ সম্পাদক) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন নিয়ামুল হাসান শাওন, নিশি আক্তার, কলি অধিকারী, মো. জাহিরুল ইসলাম, ফাহমিদা করিম, মো. সিহাব উদ্দিন ও মো. ওবায়দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রুমন শেখ, মো. আরিফুল ইসলাম আকাশ, মো. মোতালেব হোসেন, মোছা. জান্নাতুল ফেরদৌস, নাইমুর রহমান জয়, জাইমাতুল ফেরদৌস জিম ও হুমায়ুন কবির মামুন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তফা আল মাসুদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. আলামিন সরকার, মোছা. আফরিনা আক্তার, এম. ফুয়াদ, মো. মুরাদ মমিন, মো. শামীম রানা সোহাগ, মোছা. রেবেকা সুলতানা বেরা ও মো. ফিরোজ। দপ্তর সম্পাদক করা হয়েছে মো. রিজু আহমেদকে এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঈশিতা হক।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইয়ানুর রহমান হিমেল, রাশিক আহসান কাফি, এস. এইচ. আরিফ হোসাইন, রাসেল আহমেদ ও ফাহিম মুনতাসির। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও দুইজন সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটির মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষা, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে।

এদিকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে কুড়িগ্রামের সকল শিক্ষার্থীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “কুড়িগ্রামের শিক্ষার্থীদের ঐক্য, উন্নয়ন ও কল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ”—এই স্লোগানকে ধারণ করে ডিসিইউ-স্যাককে একটি শক্তিশালী, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

Share With