নাগেশ্বরীতে দাঈ ফিরদৌস হাসানের বাড়িতে গভীর রাতে ইসকন ও প্রশাসন কতৃক হামলা ও হেনেস্তার কারণে বিক্ষোভ মিছিল

নাগেশ্বরী উপজেলায় দা’য়ী ফিরদাউস হাসান কুড়িগ্রামী ও তার পরিবারের ওপর গভীর রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে আজ বাদ আসর সর্বস্তরের তাওহীদি জনতা, ইসলামপ্রেমী ছাত্রসমাজ এবং স্থানীয় ওলামায়ে কেরামের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী কেন্দ্রীয় বাজার মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ২টার দিকে দা’য়ী ফিরদাউস হাসানের বাসভবনে ইসকন সদস্য এবং তিনজন পুলিশ সদস্য প্রবেশ করে নানা ধরনের হয়রানি ও হেনস্থার ঘটনা ঘটায়। অভিযোগ রয়েছে, এ সময় তার পরিবারের নারীদের পর্দা লঙ্ঘনসহ মারাত্মক মানসিক চাপে ফেলা হয়, যা চরমভাবে ইসলামি মূল্যবোধের পরিপন্থী। মাদ্রাসার শিক্ষিকাদের প্রতিও অশালীন আচরণের অভিযোগ উঠে এসেছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় ওলামায়ে কেরাম বলেন, “এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং ইসলাম ও মুসলিম মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। আমরা প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা কামনা করি।”

বিক্ষোভকারীদের পক্ষ থেকে কয়েক দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য:

  1. ঘটনার সঙ্গে জড়িত সকল ইসকন সদস্য ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
  2. ধর্মীয় ব্যক্তিত্ব ও পরিবারের নারীদের প্রতি এমন আচরণের জন্য প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।
  3. ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ।
  4. ইসলামি দাঈ ও প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share With