কুড়িগ্রামের নাগেশ্বরীতে রিদম রেজা সিদ্দিকী ওরফে সামী (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে নাগেশ্বরী উপজেলা পরিষদ ও বগুড়া দইঘর হোটেলসংলগ্ন বাসা থেকে বের হয় সামী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ সামীর গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি এবং গড়ন হালকা-পাতলা।
তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ: ০১৭১৬৭৮৭৫৬০।