কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এলাকার দুই মাদ্রাসার শিক্ষার্থী কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাঁদের পরিবার।
নিখোঁজ শিক্ষার্থীদের একজনের নাম আব্দুর রহিম। তিনি আনছর আলী ও আনোয়রা বেগমের ছেলে। পরিবার জানায়, প্রায় পাঁচ-ছয় দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আব্দুর রহিম ধরলা ব্রিজ ফজলুল করিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, তিন দিনের ছুটি শেষে আব্দুর রহিম তাঁর সহপাঠী রাকিবসহ মাদ্রাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এরপর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। দুই শিক্ষার্থীই শান্ত-স্বভাব ও মিষ্টভাষী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আব্দুর রহিমের বড় ভাই আব্দুর রশিদ জানান, “আমার ভাইয়ের কোনো মানসিক বা শারীরিক সমস্যা নেই। কোথায় আছে, কেমন আছে—তা জানি না। আমরা খুব চিন্তিত।” তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—যদি কেউ নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পান, তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য:
📞 ০১৩৩১৭৭৬৩৩৬ / ০১৭০৪২০৩৭৩৭
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই বেশি বেশি করে শেয়ার করলে হয়তো প্রিয় দুই শিক্ষার্থীর খোঁজ মিলতে পারে।