পৌষের শীতে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রী সেলসিয়াস

পৌষের শীতে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে জীবনযাত্রা।

গত ৩ দিন ধরে দেখা মিলছেনা সূর্যের। দিনের বেলায় হিমেল বাতাসে তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবি মানুষগুলো ।

কুয়াশা ও ঠান্ডার কারনে কৃষি কাজে দেখা দিয়েছে বিপর্যয়। দিনে-রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর তীরবর্তী ৪ শতাধিক চর ও দ্বীপ চরের কয়েক লাখ হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন।

সন্ধ্যার পর থেকে সকাল ৮/৯ পর্যন্ত ঘনকুয়াশায় ঢেঁকে থাকছে চারদিক। কুয়াশার ঘনত্ব বেশী হওয়ায় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

সোমবার (৫ জানুয়ারী ) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

Share With