ফুলবাড়ীতে ১২ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মো. বাইজিত বোস্তামি (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত কয়েকদিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ বাইজিত বোস্তামি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুকশিমুলবাড়ী গ্রামের মো. একরামুল ও মোছা. বেলী বেগমের ছেলে। তার বয়স ১২ বছর। নিখোঁজের সময় তার পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোনো সহৃদয় ব্যক্তি বাইজিত বোস্তামির সন্ধান পেয়ে থাকলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share With