ফুলবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা ৪ নং ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও উৎসবকে আনন্দমুখর করে তুলতে সবার প্রতি আহ্বান জানান। পরে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

Share With