ফুলবাড়ীর প্রত্যন্ত গ্রামে জামায়াতের নির্বাচনী গণসংযোগ ও পথসভা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল গ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ করেছে জামায়াতের নেতাকর্মীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তারা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৬-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সুরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম, টিম সদস্য হাফেজ আয়নুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তারা খলিশাকোঠাল ও গজেরকুটি গ্রামের প্রতিটি বাড়ি পরিদর্শন করে লিফলেট বিতরণ করেন।

পরে বাদশা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার, যিনি আসন্ন নির্বাচনে ২৬-কুড়িগ্রাম-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Share With