কুড়িগ্রাম ধরলা ব্রিজ সংলগ্ন আল্লামা ফজলুল করীম (রঃ) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ইজতেমা ময়দানে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে এবছরের ইজতেমার কার্যক্রম বাশের খুঁটি গাড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আশরাফুল আলম, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলার ছদর আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ জিহাদী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ আব্দুল মোমিন জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও ২৬ কুড়িগ্রাম-২ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর বখত মিঞা এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা ও উপজেলার দায়িত্বশীলরা।
উল্লেখ্য, আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে কুড়িগ্রামে এই ইজতেমার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।