বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক কায়কোবাদ

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

সোমবার (২৫ মে) বিকেলে তিনি পৌর শহরের গড়ের পাড় ও হানাগড়ের মাথা এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক ঘুরে দেখেন এবং স্থানীয়দের দ্রুত মেরামতের আশ্বাস দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জেলা পরিষদ প্রশাসক সরেজমিনে এসে রাস্তার অবস্থা পরিদর্শন করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানান তারা।

কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দাপ্তরিক কাজের বাইরে সময় পেলেই মানুষের পাশে থাকার চেষ্টা করি। সুস্থ থাকলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share With