ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ আইবাস++ (IBAS++)-এর মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়েকোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু ও হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

এছাড়া জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

আইবাস++ ব্যবস্থার মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের এ উদ্যোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। নতুন ব্যবস্থায় অর্থ প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

Share With