ভূরুঙ্গামারীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিক কাজি ঘাটপাড় ও বাগভান্ডার ক্যাম্পের মোড়ে বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান এবং রাস্তার পাশে অবস্থানরত সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং গণসংযোগ চালান।

এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Share With