শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজারহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখা মীর ইসমাইল হোসেন সরকারি কলেজ, রাজারহাট শাখা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন সোহাগকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।

সোমবার (২০ জুলাই) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও ফরহাদ হোসেন সোহাগের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশটি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহা স্বাক্ষর করে জারি করেন।

Share With