রাজারহাটে ভয়াবহ চুরি, অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার লুট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজারহাট বাজারের ডিম ব্যবসায়ী পলাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পলাশ জানান, তার স্ত্রী মাত্র ১০ মিনিটের জন্য গোয়াল ঘরে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ঘরে একজনকে দেখতে পান এবং প্রথমে ভেবেছিলেন স্বামী বাজার থেকে ফিরেছেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে বুঝতে পারেন, মুখে গামছা বাঁধা এক অপরিচিত ব্যক্তি হাতে রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। পরে ওই ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার লুট করে দ্রুত পালিয়ে যায়।

পলাশ আরও অভিযোগ করেন, “ডাকাত সম্ভবত ঘরে কোনো পারফিউম বা ঔষধ জাতীয় কিছু ছিটিয়েছে, কারণ আমার মেয়ে রুমেই ছিল কিন্তু কিছুই টের পায়নি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং ভবিষ্যতে যেন আর কেউ এমন সমস্যায় না পড়ে।”

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, “আমরা গতরাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আজ ভুক্তভোগীদের থানায় ডাকা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Share With