রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা

রৌমারী উপজেলার শাপলা মোড় ও তুরা রোড এলাকায় মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।

অভিযানে দেখা যায়, মহাসড়কের জায়গা দখল করে রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ও বিভিন্ন মালামাল রাখা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ চলাচলে বিঘ্নের সম্মুখীন হচ্ছে। এ ধরনের অনিয়মের দায়ে তানভির আলম ও ইউনুস আলী নামের দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় সর্বমোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share With