রৌমারীতে নতুন ইউএনও যোগদানজনবান্ধব সেবায় সবার সহযোগিতা কামনা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আলাউদ্দিন।

একই সঙ্গে তিনি উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও গ্রহণ করেছেন।

যোগদানের পর প্রথম বার্তায় রৌমারীবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রৌমারী উপজেলার সার্বিক উন্নয়ন, মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করা এবং দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর।

এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও আন্তরিক সমর্থন কামনা করেন তিনি।

নতুন ইউএনও আলাউদ্দিনের যোগদানে রৌমারী উপজেলার উন্নয়ন ও প্রশাসনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Share With