শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, আরডিসি শেখ মাহবুবে সোবহানী, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সমাজসেবা বিভাগের উপপরিচালক হুমায়ুন কবির, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে বি.এম কুদরত-এ-খুদা জানান, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে।

এছাড়াও আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সব কর্মসূচি সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা কামনা করেন।

Share With