১০ দিন পর কুড়িগ্রামে নিখোঁজ বাকপ্রতিবন্ধী নারী ও দুই শিশুর সন্ধান, নিরাপদে বাড়ি ফেরা

কুড়িগ্রামে দিনাজপুর থেকে আসা প্রায় ১০ দিন ধরে নিখোঁজ থাকা এক বাকপ্রতিবন্ধী নারী ও তার সঙ্গে থাকা দুই শিশুকে অবশেষে খুঁজে পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাঘপুর এলাকা থেকে নিখোঁজ হন রশিদা নামের ওই নারী ও তার সঙ্গে থাকা দুই শিশু—রাব্বী ও রিয়া মনি। নিখোঁজের পর তাদের খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও কোনো সন্ধান মেলেনি।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ‘তৃণমূল’ ও ‘রাইজিং কুড়িগ্রাম’-এ তাদের পরিচয় শনাক্তে সহায়তা চেয়ে পোস্ট করা হলে পরিবার বিষয়টি নিশ্চিত করে। পরে আবার তাদের খুঁজে পাওয়া না গেলে পরদিন মঙ্গলবার তৃণমূল ও রাইজিং কুড়িগ্রাম টিমের খোঁজাখুঁজির পর উলিপুর এলাকায় তাদের সন্ধান মেলে বলে পরিবার জানায়।

পরে ভোরে তারা নিরাপদে বাড়িতে ফিরে আসে। এ ঘটনায় পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে। 

তথ্য দিয়ে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

Share With