ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে জামায়াতের সপ্তাহব্যাপী জনসচেতনতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সপ্তাহব্যাপী জনসচেতনতা কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করবেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এ তথ্য জানান।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *