মিরপুর-১১ থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, বাড়ি কুড়িগ্রামের ভোগডাঙ্গায়

রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি মাদ্রাসা থেকে মো. তানভীর মিয়া (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ তানভীর মিয়ার বাড়ি কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মইদিপুর গ্রামে। পড়াশোনার জন্য সে ঢাকার একটি মাদ্রাসায় থাকত। নিখোঁজের সময় তার পরনে ছিল কালচে রঙের কারুকাজ করা পাঞ্জাবি।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে মাদ্রাসা থেকে তানভীর নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা মিরপুর এলাকার সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।

তানভীরের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ শিশুটিকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৮৩২৯৮০৪৫২ (ভাই)

Share With