কুড়িগ্রামে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রাম ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন ও মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা।

পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসায় এ কার্যক্রম শুরু হয়। এতে ছিল ২০০টি ফলজ ও ভেষজ গাছ।

বৃক্ষরোপণ সম্পর্কে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের সভাপতি বলেন, আমরা ২-৩টি সংগঠন মিলে কাজ করছি। এতে সংগঠনগুলোর ভ্রাতৃত্ব বাড়ে এবং অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে নতুন কিছু শেখা যায়।

পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ইলিয়াসুর রহমান বলেন, স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন দারুণ কাজ করছে। তারা সামাজিক কাজে সব সময় এগিয়ে থাকে। গাছগুলো শুধু রোপণ নয়, এগুলোর যত্নও নেওয়া হবে। এসব গাছ বড় হলে ফল আসবে এবং শিক্ষার্থীদের ভিটামিনের চাহিদা কিছুটা মিটবে বলে আশা করছি।

Share With