কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন চালককে জরিমানা

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনজন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজারসংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) ধারার লঙ্ঘনের অভিযোগে দুটি বাস ও একটি ট্রাকের চালককে পৃথকভাবে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় যানবাহনগুলো থেকে ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুণ্ডু।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, “শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

Share With