বৃহস্পতিবার (৯ অক্টোবর), কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন পপুলার জেনারেল হাসপাতাল-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিপালন না করায় প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুপচাঁদ। এ সময় পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে হাসপাতাল কর্তৃপক্ষকে পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।