উলিপুরে খালের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে রেজোয়ান আহম্মেদ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের খোঁয়াজখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজোয়ান ওই এলাকার লিটন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল রেজোয়ান। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজ শুরু করেন। পরে বাড়ির পাশের খালে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

Share With