প্রকাশিত হতে যাচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজের মাসিক ম্যাগাজিন ‘উত্তরের আলো’

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের সাহিত্য ও সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটাতে প্রকাশিত হতে যাচ্ছে মাসিক কলেজ ম্যাগাজিন ‘উত্তরের আলো’। কলেজের ‘রিপোর্টার্স ক্লাব’-এর প্রকাশনায় এবং শিক্ষার্থী শফি আলমের সম্পাদনায় আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই ম্যাগাজিনটি পাঠকদের হাতে পৌঁছাবে।ইন্শাল্লাহ

‘উত্তরের আলো’ ম্যাগাজিনটির প্রচ্ছদে কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার এবং নান্দনিক দৃশ্য ফুটিয়ে তোলা চেষ্টা করা হয়েছে।এবারের সংখ্যাটিতে কুড়িগ্রাম সরকারি কলেজের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী এবং দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মূল্যবান ও দিকনির্দেশনামূলক লেখা স্থান পেয়েছে। সেই সাথে রয়েছে কলেজের তরুণ শিক্ষার্থীদের গল্প, কবিতা, প্রবন্ধ ও গবেষণামূলক ফিচার, যা ম্যাগাজিনটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ম্যাগাজিনটির সম্পাদক শফি আলম জানান, “আমরা অত্যন্ত যত্ন ও শ্রম দিয়ে ‘উত্তরের আলো’র এই সংখ্যাটি সাজিয়েছি। কলেজের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীদের চমৎকার সব সৃজনশীল চিন্তার প্রতিফলন ঘটেছে এখানে। আশা করছি, ম্যাগাজিনটি পাঠকপ্রিয়তা পাবে।”
ম্যাগাজিনটি তৈরি করতে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমেই ম্যাগাজিন স্বপ্নের গন্ডি পেরিয়ে বাস্তবে রূপ নিয়েছে,আমি বিশেষ করে তাদের প্রতি কৃতজ্ঞ।

ম্যাগাজিনটি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্পাসে পাওয়া যাবে। সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও সম্মানিত দর্শকদের ‘উত্তরের আলো’ সংগ্রহ করার এবং জ্ঞান ও সৃজনশীলতার এই আলোয় আলোকিত হওয়ার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।

নোট আগামী সংখ্যায় যারা লেখা দিতে চান তারা 01819928694 এই নম্বর যোগাযোগ রাখতে পারেন। এমনটি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

Share With