ফুলবাড়িতে ডামি নির্বাচনের প্রার্থীকে জামায়াতের মনোনয়ন। দল বলছে যথাযথ প্রক্রিয়া মেনেই।

২০২৪ সালের বিতর্কিত ও অধিকাংশ রাজনৈতিক দল কর্তৃক বর্জিত নির্বাচনে অংশ নেওয়া ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস ছালাম (সুজা)-কে আবারও দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীতে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের জন্য তাকে এই সবুজ সংকেত দেওয়া হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতের এমন সিদ্ধান্তে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং তোলপাড় সৃষ্টি হয়েছে।

২০২৪ সালের ২৯ মে অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস ছালাম (সুজা) আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উল্লেখ্য, তৎকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের প্রায় সব শীর্ষস্থানীয় রাজনৈতিক দল “পাতানো ডামি নির্বাচন” আখ্যা দিয়ে কঠোরভাবে বর্জন ও প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। দলের নীতি ও সিদ্ধান্ত অমান্য করে সে সময় নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থীর ওপর তৎকালীন সময়ে ক্ষুব্ধ ছিলেন দলটির অন্য সদস্য ,কর্মীরাও ।

তবে ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায়, সেই বিতর্কিত প্রার্থীকেই পুনরায় জামায়াতের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন দেওয়া হলো। বর্জিত নির্বাচনের একজন প্রার্থীকে জামায়াত কেন আবারও মূল্যায়ন করল—এই নিয়ে রাজনৈতিক মহলের ভিতরে ও বাইরে নানামুখী গুঞ্জন ও রাজনৈতিক আলোচনা চলছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন,এবং ২৪ সালের উপজেলা নির্বাচন অংশ নেওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দিয়েছিলেন।পরে দলীয় রোকন মেনেই,এবং সম্পুন দলীয় সিদ্ধান্তেই ফুলবাড়ি উপজেলা নির্বাচনের দাঁড়িপাল্লার মনোনয়ন দেয়া হয়েছে।

Share With