উলিপুরে শ্রী বিশ্বাস শর্মা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল বাজার এলাকার শ্রী বিশ্বাস শর্মা নামে এক যুবক নিখোঁজ হয়েছে। তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রী বিশ্বাস শর্মা নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা: পান্ডুল বাজার, উলিপুর, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭২০৩৮৮৫৭০।

Share With