আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।
শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম শহরের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন, ইসলামী দাওয়াত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
আলোচনা সভা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।