কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়। ওই এলাকার আনছার আলীর বাঁশঝাড়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।