কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুর নাম মোঃ সাইফুল (১১)। সে উপজেলার চর ভুরুঙ্গামারী এলাকার এবাদুল কোরআন তালিবুল কোরআন মাদ্রাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১১ এপ্রিল) জোহরের নামাজের পর খাবার গ্রহণ করে মাদ্রাসা থেকে একটি লাল রঙের সাইকেল নিয়ে বের হয় সাইফুল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ সাইফুলের পিতা শহিদুল ইসলাম (ছোট বাচ্চু) জানান, “আমার ছেলেকে খুঁজে পেতে আমরা দিশেহারা হয়ে পড়েছি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।”
নিখোঁজের সময় সাইফুলের পরনে ছিল কচুপাতা কালো রঙের পাঞ্জাবি, পায়জামা এবং উপরে নীল রঙের কটি। তার সঙ্গে একটি লাল রঙের সাইকেল ছিল।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। কেউ তার সন্ধান পেলে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
যোগাযোগ: ০১৭২৮-০৮৫৬৬২