ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামে বিএনপির ছয়জন নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তারা হলেন—জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সহসভাপতি নাজমুন নাহার বিউটি ও শামীমা রহমান আপন, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম, কেন্দ্রীয় বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি এবং সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাহনাজ পারভীন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে এসব নেত্রী সক্রিয় রয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।