কুড়িগ্রামে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রান গেল যুবকের

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের প্রাণ গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  সকাল ৯টার দিকে রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে রাজারহাট থানর ওসি মামুনুর রশিদ জানান।

মৃত ৩৮ বছর বয়সী গোলাম রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলছেন, “সকালে গোলাম রব্বানী বাড়িতে রাখা অটোরিকশার চার্জার খুলতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আরেক বাসিন্দা মাসুদ ইসলাম বলেন, “দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেননি। পরে দুপুরের দিকে অটোরিকশা রাখার ঘরে গিয়ে তারা রব্বানীর মরদেহ দেখতে পান। এরপর প্রতিবেশীদের সহায়তায় তা উদ্ধার করা হয়।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মামুনুর রশিদ জানিয়েছেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *