সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ,যুগ্ম সম্পাদক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব,যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ, সাধারন সম্পাদক নাদিম হোসেন,যুবদল নেতা টিপু মিয়া,লিটু মিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রয়েল, নুর খালেক ময়না, কোষাধ্যক্ষ আতাউর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট রাকিবুর রহমান, সহ-দফতর সম্পাদক চাঁদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ রনি ও ফরহাদ রেজা রুপম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হ্যাভেন, রাজারহাট উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন লাল ও লিমন এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান রুবেলসহ অনেকে।
বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।