স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কুড়িগ্রাম সফর উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক নোটিশে এ আহ্বান জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা সার্কিট হাউজে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আগমন উপলক্ষে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিত থাকতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।