কুড়িগ্রামে ‘ইত্যাদি’— কিন্তু কোথায় মঞ্চায়ন হবে অনুষ্ঠানটি?

হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’চিত্রায়ণ হয়েছে এবার কুড়িগ্রামে। জেলার তিনটি স্থানে চারদিনব্যাপী চিত্রায়ণ করেছেন হানিফ সংকেত ও ইত্যাদি টিম।

ঐতিহ্যবাহী চিলমারী বন্দরে অনুষ্ঠানটি মঞ্চস্থ করার ইচ্ছা থাকলেও নানা কারণে তা করা সম্ভব হচ্ছে না বলে জানান হানিফ সংকেত।

তিনি বলেন, গত চারদিনে কুড়িগ্রামের বিখ্যাত জায়গাগুলোর শ্যুটিং করা হয়েছে। চিলমারীরেও চিত্রায়ণ করা হয়েছে। তবে বন্দরকেন্দ্রী দৃশ্যমান অবকাঠামো না থাকায় সেখানে মঞ্চায়ন করা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, এবারের ইত্যাদি মজলুম জননেতা মওলানা ভাসানীর ভুরুঙ্গামারীর গোপালপুর গ্রামের বাড়িতে অথবা ধরলার পাড়ে মঞ্চায়ন হতে পারে। এবারের ইত্যাদিতে প্রাধান্য পাবে মওলানা ভাসানীর সংগ্রামী জীবন। ইতিমধ্যে একটি বিশেষ ডকুমেন্টারীর চিত্রায়ণ করেছে ইত্যাদি।

এছাড়া ধরলার পাড়, সোনাহাট স্থলবন্দরসহ কুড়িগ্রামের দর্শনীয় নানা স্থান চিত্রায়ণ করা হয়েছে। গানের মধ্যে প্রাধ্যান্য পাচ্ছে ভাওয়াইয়া গান ওকি গাড়িয়াল ভাই…।

চরাঞ্চলের মানুষের জীবনজীবিকা নিয়ে থাকলে পৃথক আয়োজন। তবে ঐতিহ্যাবাহী চিলমারীরের জন্য তিনি সময় করে পৃথক অনুষ্ঠান করবেন বলেও জানান ইত্যাদি উপস্থাপক হানিফ সংকেত।

Share With