আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন জামেয়া এছাহাকিয়া দাশের হাট সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্প পরিদর্শন করেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল্লামা নুর বখত মিয়া, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান এবং ছাত্র আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক কে এম.এম আবুল হাসান।
মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর নিজেই ব্লাড গ্রুপ নির্ণয় করে ক্যাম্পের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, এই ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রয়োজনে রক্ত দানের ক্ষেত্রে সহায়তা করা সহজ হবে।