কুড়িগ্রামে ইনোভেটিভ স্কুল এন্ড কলেজের আয়োজনে সম্পন্ন হলো প্যারেন্টিং লেকচার প্রোগ্রাম

কুড়িগ্রামে সচেতন অভিভাবকত্ব ও সন্তান লালন-পালনের আধুনিক উপায় নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিশেষ “প্যারেন্টিং লেকচার প্রোগ্রাম”।

গত শনিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে এই লেকচার প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। ইনোভেটিভ স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্যারেন্টিং স্পেশালিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম স্কলার ড. আহসান হাবীব ইমরোজ।

অনুষ্ঠানে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ—ডিজিটাল আসক্তি, পর্নোগ্রাফি, মাদকাসক্তি এবং নৈতিক অবক্ষয় থেকে শিশুদের রক্ষা করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, সন্তানকে কেবল আদর্শ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করলেই চলবে না, বরং এর জন্য আধুনিক ও সচেতন প্যারেন্টিং স্কিল বা দক্ষতা অর্জন করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

অনুষ্ঠানে প্রায় শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। বিশিষ্ট প্যারেন্টিং স্পেশালিস্ট ড. আহসান হাবীব ইমরোজ অভিভাবকদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অংশগ্রহণকারী অভিভাবকরা এই সময়োপযোগী আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং এমন শিক্ষণীয় প্রোগ্রাম ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের দাবি জানান।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *